প্রতি বছর রমজান আসার আগে আমরা অনেক বড় বড় পরিকল্পনা করি। ভাবি—”এবার কুরআন খতম দেব, তাহাজ্জুদ পড়ব, বদভ্যাস ছাড়ব।” কিন্তু সঠিক গাইডলাইন বা ট্র্যাকিং না থাকায় কয়েক দিন পরেই আমাদের সেই উৎসাহ হারিয়ে যায়। এলোমেলো ইবাদত আর আলসেমিতেই কেটে যায় বরকতময় সময়গুলো।
‘Restart Yourself’-এর এই বিশেষ ই-বুকটি আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেবে। এটি কেবল একটি ক্যালেন্ডার নয়, বরং আত্মউন্নয়নের একটি পূর্ণাঙ্গ গাইড।
বইটি থেকে সর্বোচ্চ সুবিধা পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
নিচের বাটনে ক্লিক করে ই-বুকটি (PDF) আপনার মোবাইল বা ল্যাপটপে সেভ করে নিন।
সম্ভব হলে বইটি প্রিন্ট করে আপনার পড়ার টেবিলে বা চোখের সামনে রাখুন। অথবা মোবাইলেই নিয়মিত চেক করুন।
১লা রমজান থেকে শুরু করুন। প্রতিদিন সকালে ওই দিনের নির্ধারিত 'টাস্ক' বা চ্যালেঞ্জটি দেখে নিন এবং সারাদিন সেটি পালন করার চেষ্টা করুন।
দিন শেষে ঘুমানোর আগে চেকলিস্টে টিক (✓) দিন। নিজেকে নিজেই যাচাই করুন—আজকের দিনটি কতটুকু প্রোডাক্টিভ ছিল।
রমজানের যেকোনো একদিন সময় করে বইয়ের শেষের 'যাকাত ক্যালকুলেটর' অংশটি ব্যবহার করে আপনার যাকাতের হিসাব সম্পন্ন করুন।
সৌজন্যে:
জাবেদ পারভেজ (Zaved Parvez)
ফাউন্ডার, Restart Yourself