বিশ্বখ্যাত বই ‘7 Habits of Highly Effective People’ এর ওপর ভিত্তি করে সাজানো “Great People Great Habits” এই কোর্সে আপনি শিখবেন কীভাবে নিজের অভ্যাস পরিবর্তন করে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অসাধারণ ইমপ্যাক্ট তৈরি করবেন।

ক্লাস ডিটেইলসঃ

🔥 কোর্স ফি ও পেমেন্ট অপশন:

নিজেকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে আজই আপনার পেমেন্ট সম্পন্ন করুন।

Bank Deposit:

Name: Restart Yourself
A/C: 2069480690001
Bank: BRAC Bank PLC (Karwan Bazar Br.)
Routing: 060261397 | SWIFT: BRAKBDDH

পেমেন্ট কমপ্লিট করে অনুগ্রহ করে স্ক্রিনশট বা ডিপোজিট স্লিপটি এখানে 01608433453 শেয়ার করুন।

অথবা

বিকাশঃ
bKash (Merchant): +880 1608-433453
(Make Payment করুন এবং Reference-এ আপনার নাম লিখুন)

Great People Great Habits' কোর্সের FAQ (Final)

প্রশ্ন ১: এই কোর্সটি কি শুধুমাত্র অফিসের কাজের জন্য, নাকি ব্যক্তিগত জীবনের জন্যও প্রযোজ্য?

উত্তর: সেভেন হ্যাবিটস এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার দিনের ২৪ ঘন্টা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এটি আপনার ব্যক্তিগত উন্নয়ন, স্বাস্থ্য, চিন্তা-ভাবনা, আবেগ নিয়ন্ত্রণ, সম্পর্ক উন্নয়ন এবং পারিবারিক জীবনের পাশাপাশি অফিস বা কর্মক্ষেত্রের লিডারশিপ ও টিমওয়ার্কের জন্যও সমানভাবে কার্যকরী।

প্রশ্ন ২: আমি প্রচুর অলসতা করি এবং কাজ জমিয়ে রাখি (Procrastination)। এই কোর্স কি আমার এই স্বভাব বদলাতে সাহায্য করবে?

উত্তর: হ্যাঁ, করবে। বিশেষ করে হ্যাবিট ১, ২ এবং ৩ এই সমস্যার সমাধানে কাজ করে। আমরা তখনই কাজ জমিয়ে রাখি যখন বুঝি না কাজটি কেন করছি বা এর দীর্ঘমেয়াদী ফলাফল কী। তবে মনে রাখবেন, শুধু কোর্স করলেই হবে না, শেখানো টেকনিকগুলো বাস্তবে প্র্যাকটিস করার মাধ্যমেই স্বভাব বদলাতে হবে।

প্রশ্ন ৩: মানুষের সাথে আমার সম্পর্ক বা কমিউনিকেশন ভালো না, প্রায়ই ঝগড়া হয়। এখানে কি রিলেশনশিপ ঠিক করার কোনো টেকনিক আছে?

উত্তর: অবশ্যই আছে। হ্যাবিট ৪, ৫ এবং ৬ মূলত সম্পর্কের উন্নয়ন ও সিনার্জি নিয়ে কাজ করে। তবে সম্পর্কের সমস্যা সমাধানের জন্য আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে নিজের ওপর নিয়ন্ত্রণ (হ্যাবিট ১, ২, ৩) আনতে হবে, তারপরই আপনি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে (হ্যাবিট ৪, ৫, ৬) সফল হতে পারবেন।

প্রশ্ন ৪: সারাদিন কাজ করে মনে হয় কোনো কাজই হলো না। আমি কী বুঝব কোন কাজটা আগে করা উচিত?

উত্তর: এই কোর্সে আপনি ‘মিশন স্টেটমেন্ট’ তৈরি করা শিখবেন যা আপনাকে জীবনের লক্ষ্য ঠিক করতে সাহায্য করবে (হ্যাবিট ২)। এরপর ‘টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স’ (হ্যাবিট ৩)-এর মাধ্যমে শিখবেন কোন কাজগুলো জরুরি (Urgent) আর কোনগুলো গুরুত্বপূর্ণ (Important)। এতে আপনি সঠিক কাজ বা ‘কিউ টু’ (Q2)-তে সময় দিতে পারবেন এবং দিন শেষে সন্তুষ্টি পাবেন।

প্রশ্ন ৫: ‘গ্রেট হ্যাবিট’ বলতে কি আপনারা ভোরে ঘুম থেকে ওঠা বা ব্যায়াম করার কথা বলছেন?

উত্তর: না, কোনো একটি নির্দিষ্ট ভালো অভ্যাসকে এখানে বোঝানো হচ্ছে না। স্টিফেন কোভির ৭টি হ্যাবিট বা অভ্যাসকেই আমরা ‘গ্রেট হ্যাবিটস’ বলছি, যা সফল মানুষদের মধ্যে দেখা যায়। ভোরে ওঠা একটি ভালো অভ্যাস হতে পারে, কিন্তু এই কোর্সে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা ৭টি অভ্যাসের সমষ্টি নিয়ে আলোচনা করব।

প্রশ্ন ৬: বইটি তো অনেক কঠিন বা বোরিং হতে পারে। কোর্সটি কি সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে?

উত্তর: ইংরেজি বইটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর কঠিন বিষয়গুলো খুব সহজভাবে এবং গল্পের ছলে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। কোর্স শেষে আপনি নিজেই মূল বইটি সহজে বুঝতে পারবেন। বিষয়গুলো আপনার আয়ত্তে আনার দায়িত্ব আমাদের।

প্রশ্ন ৭: এই কোর্সে মূলত কী কী বিষয় কাভার করা হবে?

উত্তর: এখানে মূলত স্টিফেন কোভির বইয়ের ‘৭টি হ্যাবিট’ এবং এর আগের ধাপ ‘ফাউন্ডেশন’—মোট ৮টি এরিয়া নিয়ে আলোচনা করা হবে। তত্ত্বের চেয়ে আমরা প্র্যাকটিসের ওপর বেশি জোর দেব, যাতে প্রতিটি হ্যাবিট আপনার ব্যক্তিগত ও কর্মজীবনের সাথে মিলিয়ে নিতে পারেন।

প্রশ্ন ৮: এই কোর্সটি ২ দিনে শেষ না করে ৮ সপ্তাহ ধরে কেন করানো হয়? (নতুন যোগ করা প্রশ্ন)

উত্তর: আমরা চাইলে কোর্সটি ২ দিনে (১৬ ঘণ্টায়) শেষ করতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হতো না। অভ্যাস বদলানোর জন্য সময়ের প্রয়োজন। আমরা ৮ সপ্তাহ সময় নিই যাতে প্রতি সপ্তাহে আপনি একটি করে হ্যাবিট শিখতে পারেন এবং পুরো সপ্তাহজুড়ে সেটি আপনার জীবনে প্রয়োগ (Practice) করতে পারেন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী ফলাফল দেবে।

প্রশ্ন ৯: আমি 'প্রো-অ্যাক্টিভ' কনসেপ্টটি জানি। কিন্তু বস বা পরিবার যখন খুব টক্সিক আচরণ করে, তখন রিয়েক্টিভ না হয়ে থাকা কঠিন। এমন পরিস্থিতিতে 'সার্কেল অফ কন্ট্রোল' কীভাবে ধরে রাখব?

উত্তর: জানা এবং প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে। মেসরি বা রোনালদোর মতো সেরা খেলোয়াড়রাও প্রতিনিয়ত প্র্যাকটিস করেন বলেই কঠিন মুহূর্তে গোল করতে পারেন। আপনি কনসেপ্ট জানলেও হয়তো যথেষ্ট প্র্যাকটিস নেই। এই কোর্সে আমরা বারবার প্র্যাকটিসের ওপর জোর দেই যাতে কঠিন পরিস্থিতিতেও আপনি স্বয়ংক্রিয়ভাবে সঠিক আচরণ করতে পারেন।

প্রশ্ন ১০: বইতে 'উইন-উইন' (Win-Win) কথাটি বলা হয়েছে কিন্তু বাস্তব দুনিয়া তো প্রতিযোগিতামূলক। আমি সবসময় উইন-উইন ভাবলে কেউ কি আমার সরলতার সুযোগ নেবে না?

উত্তর: না। উইন-উইন মানে অন্যকে জিতিয়ে নিজে হেরে যাওয়া নয়; বরং নিজের জয় নিশ্চিত করার পাশাপাশি অন্যের জয়ও নিশ্চিত করা। আপনি যদি কেবল নিজের লাভের কথা ভাবেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। আবার শুধু অন্যের কথা ভাবলে আপনি ঠকবেন। উইন-উইন আপনাকে শেখাবে কীভাবে পারস্পরিক উপকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও মজবুত সম্পর্ক তৈরি করতে হয়।

প্রশ্ন ১১: সিনার্জি বা সবাই মিলে ভালো কিছু করা শুনতে ভালো শোনায়, কিন্তু টিমে যখন এমন কেউ থাকে যার সাথে আমার মতের মিল নেই, তখন তার সাথে সিনার্জি করব কীভাবে?

উত্তর: সিনার্জি বা হ্যাবিট ৬-এ পৌঁছাতে হলে আপনাকে আগে হ্যাবিট ৪ ও ৫ আয়ত্ত করতে হবে। অন্যের কথা শোনা এবং বোঝার মানসিকতা (হ্যাবিট ৫) তৈরি হলে কনফ্লিক্ট কমে আসে। ইগো পরিহার করে যখন আপনি অন্যের দৃষ্টিভঙ্গি বুঝবেন এবং লক্ষ্য ঠিক করবেন, তখন মতের অমিল থাকা সত্ত্বেও সিনার্জি করা সম্ভব।

প্রশ্ন ১২: আমি কোর্সটি করছি কিন্তু আমার কলিগ বা ফ্যামিলি মেম্বার করছে না, তাহলে কি পরিবর্তন আসবে? (নতুন যোগ করা প্রশ্ন)

উত্তর: হ্যাঁ, আসবে। পরিবর্তন সবসময় নিজের থেকে শুরু করতে হয়। আপনি যখন সেভেন হ্যাবিটস চর্চা করবেন এবং আপনার আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে, তখন অন্য পক্ষও আপনার দ্বারা প্রভাবিত হবে। আপনার উদাহরণ দেখেই হয়তো তারা একদিন শিখতে আগ্রহী হবে। অন্যের জন্য অপেক্ষা না করে নিজের উন্নতির দায়িত্ব আপনাকেই নিতে হবে।

প্রশ্ন ১৩: আমি রুটিন করি কিন্তু জরুরি কাজ এসে সবসময় গুরুত্বপূর্ণ কাজকে নষ্ট করে দেয়। এর সমাধান কী?

উত্তর: এটি আমাদের জীবনের সাধারণ সমস্যা বা ‘আর্জেন্সি ট্র্যাপ’। আমরা ফায়ার প্রিভেনশন বা আগাম সতর্কতার চেয়ে আগুন নেভানোতে বেশি ব্যস্ত থাকি। এই কোর্সে আমরা শেখাবো কীভাবে ‘কিউ টু’ (Q2) বা গুরুত্বপূর্ণ কাজে সময় বিনিয়োগ করে এই জরুরি কাজের চাপ কমিয়ে আনা যায় এবং নিজের রুটিন ঠিক রাখা যায়।

প্রশ্ন ১৪: আমি বইটি পড়েছি কিন্তু কিছুদিন পর সব ভুলে গেছি। এই কোর্সে কি এমন কোনো ফ্রেমওয়ার্ক আছে যা আমাকে অভ্যাসগুলো লং টার্মে প্র্যাকটিস করতে বাধ্য করবে?

উত্তর: বই পড়ে ভুলে যাওয়া স্বাভাবিক যদি না প্র্যাকটিস থাকে। আমাদের কোর্সটি ৮ সপ্তাহ বা প্রায় ৬০ দিন ধরে চলে। এই দীর্ঘ সময়ে আপনি একটি কমিউনিটির সাথে থাকবেন, নিয়মিত অ্যাসাইনমেন্ট করবেন এবং ফিডব্যাক পাবেন। এই দীর্ঘমেয়াদী চর্চা আপনাকে অভ্যাসগুলো ধরে রাখতে সাহায্য করবে।

প্রশ্ন ১৫: সম্পর্ক যখন একদম নষ্ট হয়ে যায় তখন সেটা রিবিল্ড (Rebuild) করার প্র্যাকটিক্যাল স্টেপ কী?

উত্তর: যদি সম্পর্কটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয় (যেমন: বাবা-মা, স্ত্রী-সন্তান), তবে তা অবশ্যই ঠিক করা উচিত এবং সম্ভব। কোর্সে শেখানো ‘রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট’ কনসেপ্ট এবং ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে সম্পর্ক রিবিল্ড করা যায়। তবে সম্পর্কটি ক্ষতিকর বা টক্সিক হলে সেটি রিবিল্ড করবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও আপনি অর্জন করবেন।

Need Help? Chat with us